ঢাকা • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর সাইক্লিং এক্সপেডিশন টিমের আগমন

অনলাইন সংস্করণ
২৩ নভেম্বর ২০২০, ৬:০৯ অপরাহ্ণ • ৬৬ বার পঠিত
কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর সাইক্লিং এক্সপেডিশন টিমের আগমন
নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে “মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০”এর সাইক্লিং দল আজ সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এস এন সরকারী ডিগ্রী কলেজ হতে কুমিল্লা সেনানিবাসে আগমন করেছে। সাইক্লিং এক্সপেডিশন দল কুমিল্লা সেনানিবাসে আগমন করলে উক্ত সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের অর্ভ্যথনা জানান। কুমিল্লা সেনানিবাসে পৌছার পর শহীদ স্মৃতিসৌধ ‘যাদের রক্তে মুক্ত স্বদেশ’ এ পুস্পস্তবক অর্পণ করেন এবং এমআর চৌধুরী গ্রাউন্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সাথে এক্সপেডিশন দলের ফটোসেশন হয়। উল্লেখ্য যে, সরকার চলতি বছরের গত ১৭ মার্চ থেকে আগামী বছর ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কালকে মুজিববর্ষ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকসহ সর্বমোট ১০০ জন সেনাসদস্য অদম্যশক্তি ও সাহসিকতার সাথে তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত ১০১০ কিঃমিঃ পথ পাড়ি জমানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সম্পূর্ণ পথে জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। একই সাথে একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য ৭১ জন সাইক্লিষ্ট এই অপরাজেয় সাইক্লিং এক্সপেডিশন চলমান রাখবে। আগামী ০৩ ডিসেম্বর টেকনাফে (শাহ পরীর দ্বীপ)মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০ শেষ হবে। সাইক্লিং এক্সপেডিশন টিম এর দায়িত্বে থাকা কর্মকর্তা লে.কর্ণেল মোঃ সফিউল আলম (পিএসসি,জি) জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি , স্বাধীনতার মহান স্থপতি , জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে “মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০”এর সাইক্লিং দল তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ১০১০ কি:মি: পথ পাড়ি দেওয়ার সময় জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ টিম আজ কুমিল্লা সেনানিবাসে থাকবে। আগামীকাল সকালে ফেনির উদ্দেশ্যে যাত্রা করবে।

আরও পড়ুন