ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লা ৩৮১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
১২ সেপ্টেম্বর ২০২০, ৭:১৭ পূর্বাহ্ণ • ৬১ বার পঠিত
কুমিল্লা ৩৮১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রেস বিজ্ঞপ্তিঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর এলাকা থেকে ৩ হাজার ৮১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল। গ্রেফতারকৃতরা দেবিদ্বারের চুলাস গ্রামের মৃত আবু ইউছুফ ভূইয়ার ছেলে মোঃ খোরশেদ আলম ভূইয়া (৪২) এবং মাগুড়া সদর থানার ধর্মদা টুপিপাড়া গ্রামের মৃত আইয়ুব সরদারের ছেলে মোঃ সুজন সরদার (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন