ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমেক হাসপাতালে পোর্টেবল এক্স-রে মেশিন প্রদান এমপি বাহারের

অনলাইন সংস্করণ
১৩ আগস্ট ২০২০, ৩:২৭ অপরাহ্ণ • ৬৭ বার পঠিত
কুমেক হাসপাতালে পোর্টেবল এক্স-রে মেশিন প্রদান এমপি বাহারের
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পোর্টেবল এক্সরে মাশিন ( মোবাইল এক্সরে মেশিন) দিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার। কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় পোর্টেবল এক্সরে মাশিনটি নিজস্ব অর্থায়নে প্রদান করেন এমপি বাহার। বুধবার সকালে কুমিল্লা মোন্সেফবাড়ি কার্যালয়ে কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমানের হাতে পোর্টেবল এক্সরে মাশিন তুলে দেন তিনি। কুমিল্লা মেডিকেল কলেজের করোনা ইউনিটের রোগীদের চিকিৎসা আরো দ্রুত করতে চিকিৎসকদের চাহিদা অনুযায়ী এটি দেওয়া হয়। এক্সরে মেশিনটি প্রদান কালে এমপি বাহার বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের করোনা ইউনিটে প্রতিদিনই নতুন সরঞ্জাম দেওয়া হচ্ছে, প্রতিটি বেডে হাই ফ্লো নজেল ক্যানোলা সংযোজন করা হয়েছে, আইসিইউ বেড বাড়ানো হচ্ছে। কুমিল্লা সেডিকেল কলেজের পরিচালক ডাঃ মুজিবুর রহমান জানান, পোর্টেবল এক্সরে মেশিনটি করোনা রোগীদের চিকিৎসায় অত্যন্ত গুরত্বপূর্ণ। রোগীদের অক্সিজেন লাগানো থাকা অবস্থায় বেড থেকে নড়াচড়া করতে সমস্যা হয়, তাই এই পোর্টেবল এক্সরে মেশিনটি রোগীর কাছে নিয়ে গিয়ে বেডে থাকা অবস্থায় এক্সে করা যায়।

আরও পড়ুন