ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

অনলাইন সংস্করণ
৬ আগস্ট ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ণ • ৭৬ বার পঠিত
কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম - ভুরুঙ্গামারী সড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা দিকে কুড়িগ্রাম - ভুরুঙ্গামারী সড়কের আন্ধারীঝাড় বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শানাজাহান ও তার শ্যালিকা নাজমা বেগম মোটরসাইকেল যোগে ভুরুঙ্গামারীর দিকে যাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি দ্রুত গামী ট্রাক মোটরসাইকেলটিকে পিছন থেকে থাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত শাহাজাহান নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের আশার মোড় এলাকার আব্দুল মজিদের ছেলে ও নাজমা বেগম নাগেশ্বরী উপজেলার বলদিটারি এলাকার নুর ইসলামের মেয়ে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে ঘাতক ট্রাকটির খোঁজ পাওয়া যাচ্ছে না চালককে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন