ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে মাস্ক ব্যবহার না করার অপরাধে ২০ জনকে জরিমানা

অনলাইন সংস্করণ
৪ আগস্ট ২০২০, ৪:৩২ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে মাস্ক ব্যবহার না করার অপরাধে ২০ জনকে জরিমানা

ডেস্ক রিপোর্টঃ

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা পথচারীদের মাস্ক ব্যবহার না করার অপরাধে ২০ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ৷

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে , সরকারি বিধি- নিষেধ অমান্য করে কেশবপুর পৌর শহরের থানার মোড় ও ত্রিমোহিনী মোড় এলাকায় বিভিন্ন পথচারীদের মাস্ক ব্যবহার না করার অপরাধে ২০ জনকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ৷ তারই পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাস্ক ব্যবহার না করা ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ এবং মাস্ক পরে ঘর থেকে বাইরে বের হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ৷

এসময় তার সঙ্গে থেকে সহযোগীতা করেন, কেশবপুর থানার উপ-পরিদর্শক অরুপ বসু, ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম তারু, অফিস সহায়ক জুলফিকার আলী লিটন, নাছির উদ্দিনসহ থানার পুলিশ সদস্যরা ৷

কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেন, সরকারী বিধি-নিষেধ অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ২০ জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে ৷ তার পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মাস্ক ব্যবহার না করা ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ ও সতর্ক করা হয়েছে ৷ করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আগামী দিনগুলোতেও অভিযান অব্যাহত থাকবে

আরও পড়ুন