ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

ক্যাটাগরি চারে পরিণত হয়ে হারিকেন লরা ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে

অনলাইন সংস্করণ
২৭ আগস্ট ২০২০, ৬:০৬ পূর্বাহ্ণ • ৫৮ বার পঠিত
ক্যাটাগরি চারে পরিণত হয়ে হারিকেন লরা ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে
অনলাইন ডেস্কঃ আরো শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি চারে পরিণত হয়ে হারিকেন লরা এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানার দিকে। ধারণা করা হচ্ছে স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) রাত ২টার দিকে আরো শক্তি সঞ্চয় করে এটি টেক্সাস উপকূলে আঘাত হানবে। এসময় লরার বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় দেড়শ মাইল। আর লুইজিয়ানায় আঘাত হানতে পারে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে। এরই মধ্যে উপকূলীয় এলাকাগুলোতে শুরু হয়েছে ঝড়ো বাতাসসহ বৃষ্টিপাত। টেক্সাস ও লুইজিয়ানায় এরইমধ্যে ১৩ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মার্কিন কেন্দ্রীয় হারিকেন সেন্টার জানিয়েছে, লরার প্রভাবে উপকূলীয় এলাকায় ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছাস হতে পারে । এরই মধ্যে টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে পাঁচ লাখ মানুষকে। যুক্তরাষ্ট্রের দিকে আসার আগে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালায় হারিকেন লরা। হাইতি ও ডোমেনিকান প্রজাতন্ত্রে মারা গেছে অন্তত ২১ জন। এছাড়াও কিউবায় বিধ্বস্ত হয়েছে সহস্রাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু। দেখা দিয়েছে বন্যা।

আরও পড়ুন