ঢাকা • ৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

খামারগ্রাম প্রবাসী সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও কার্যালয় উদ্বোধন

অনলাইন সংস্করণ
২২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ণ • ১০১ বার পঠিত
খামারগ্রাম প্রবাসী সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও কার্যালয় উদ্বোধন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সেচ্ছাসেবী প্লাটফর্ম খামারগ্রাম প্রবাসী সংগঠনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও সংগঠনের দাফতরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য একটি কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খামারগ্রামের গাবতলী এলাকায় এই দোয়া মাহফিল ও কার্যালয় উদ্বোধন করা হয়। দোয়া মাহফিল ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মোহাম্মদ মাহমুদুর রহমান। খামারগ্রাম সফিকুল ইসলাম ভূইয়া ও সংগঠনের সদস্য আল মামুন সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন ফারুক আহম্মেদ (বাবু), মাওলানা মাছুম বিল্লাহ, কাইয়ুম মেম্বার, জাহের সিদ্দিকী ও সংগঠনের সিনিয়র সদস্য ইকবাল হোসেন, সংগঠনের কোষাধ্যক্ষ হাফেজ শহিদুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাশেম সরকার, গোলাম জিলানীসহ খামারগ্রাম প্রবাসী সংগঠনের সকল সদস্য, এলাকাবাসী ও স্থানীয় সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, খামারগ্রামের প্রবাসী গোলাম সামদানী, রোমান সরকার, নাঈম ভূইয়া, তুষার সরকার, মামুন মিয়া, আফতাব হোসেন, সবুজ মিয়াসহ সংগঠনের সকল প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতা ও সেচ্ছাসেবীদের শ্রমে সংগঠনের মানবিক কাজ গুলো সম্পন্ন করা হচ্ছে। সংগঠনের উদ্যোগে একবছরে স্থানীয় কবরস্থানের সংস্কার, চিকিৎসার জন্য অর্থ প্রদান, ইফতার সামগ্রী প্রদান, ঈদ উপহার বিতরণ, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান, দরিদ্রের জন্য ঘর নির্মাণসহ এলাকার পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন সদস্যরা।

আরও পড়ুন