ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

গত ২৪ ঘন্টায় ৩০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৮৬

অনলাইন সংস্করণ
১১ জুলাই ২০২০, ৯:৪৬ পূর্বাহ্ণ • ৭৫ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ

শনিবার দুপুরে স্বাস্থ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আবারো ৩০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ২ হাজার ৬৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তি শনাক্ত  হয়েছে। এনিয়ে দেশে মোট ১ লাখ ৮১ হাজার ১২৯ জন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে।

গত মার্চ মাসের ৮ তারিখ সর্বোপ্রথম প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার কথা জানানো হয় এবং সর্বপ্রথম করোনায় আক্রান্ত ব্যাক্তির মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। তারপর গত ১৪ এপ্রিল বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজারে দাঁড়ায়। তারপর থেকে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে দেশে মোট ১ লাখ ৮১ হাজার ১২৯ জন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে চীন থেকে উৎপত্তি হয় প্রাঙহাতী এই করোনাভাইরাসের। বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশের প্রত্তেকটি অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পরে।

গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসের সংকটকে মহামারি ঘোষণা করেন।

আরও পড়ুন