ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর উপজেলা শাখার কমিটি গঠন

অনলাইন সংস্করণ
২ জানুয়ারি ২০২৩, ৪:৫২ পূর্বাহ্ণ • ১০১ বার পঠিত
জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর উপজেলা শাখার কমিটি গঠন

সভাপতি: জাবেদ, সাধারণ সম্পাদক: রায়হান চৌধুরী

  • আলম সামস্, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় সাংবাদিক সংস্থার নব গঠিত দুই বছর মেয়াদি মুরাদনগর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এম কে আই জাবেদ দৈনিক আমাদের অর্থনীতি এবং সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সরেজমিন বার্তার হাফেজ নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। গত শনিবার সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেনের স্বাক্ষরের মাধ্যমে এ কমিটি অনুমোদন মনোনীত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি দীর্ঘ ৪১ বছর ধরে দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেন অনুমোদিত এবং কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল বাশার খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুণ সুপারিশকৃত মুরাদনগর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার অন্যান্যরা হলেনঃ সিনিয়র সহ-সভাপতি পাপিয়া সরকার (দৈনিক সমতল), সহ-সভাপতি: মোঃ আব্দুল কাইয়ুম পাটোয়ারী (মাই টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক ভোরের কথা), সাংগঠনিক সম্পাদক: হাফেজ নজরুল ইসলাম (দৈনিক সরেজমিন বার্তা), অর্থ সম্পাদক: মোঃ আলম সামস (দৈনিক মুক্তির লড়াই), প্রচার সম্পাদক: সাখাওয়াত হোসেন তুহিন (দৈনিক বাংলাদেশ সমাচার), দপ্তর সম্পাদক: সাজ্জাদ হোসেন শিমুল (মুক্তির লড়াই), নির্বাহী সদস্য : মোঃ দেলোয়ার হোসেন (দৈনিক কালজয়ী), মোঃ মাসুম মিয়া (দৈনিক নতুন দিন), ফয়সাল আহমেদ মবিন (দৈনিক একুশে সংবাদ), আনোয়ার হোসেন (মানবাধিকার কর্মী)

আরও পড়ুন