ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মুরাদনগর জামায়াতের গণমিছিল

অনলাইন সংস্করণ
৫ আগস্ট ২০২৫, ৪:০১ অপরাহ্ণ ৭১ বার পঠিত
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মুরাদনগর জামায়াতের গণমিছিল
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা। মঙ্গলবার বিকালে উপজেলার ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াত যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির ও কেন্দীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক আবদুল মতিন, মুরাদনগর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস, সাবেক উপজেলা জামায়াতের আমির মনসুর মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আজকের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলবল নিয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এদেশের ছাত্র জনতার আন্দোলনে সে টিকতে পারেনি। আগামীদিনে বাংলাদেশে কোন ফ্যাসিবাদের জায়গা হবে না। তারা আরো বলেন, এদেশের মানুষের প্রত্যাশা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী একটি সুশনমুক্ত ইসলামী সমাজ কায়েম করবে। কোরআন সুন্নাহর রাজ কায়েম করবে। এই লক্ষ্যে আগামী দিনে জামায়াতের মনোনীত মুরাদনগর উপজেলার সংসদ সদস্য প্রার্থী ইউসুফ হাকিম সোহেলকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. আমির হোসেন, মুরাদনগর সদর ইউনিয়ন আমির মাহবুব আলম মুন্সি, বাইতুল মাল সম্পাদক ও সদর ইউনিয়ন সেক্রেটারী আবু বকর সরকার, রাজনৈতিক ও প্রশাসন বিভাগের সভাপতি মো: শাহজাহান মিয়া, ধামঘর ইউনিয়ন জামায়তের আমির খন্দকার আব্দুল আউয়াল, বাবুটি পাড়া ইউনিয়নের আমির ক্বারী ইব্রাহীম খলিল, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন সভাপতি নাজমুল ইসলাম সাইদ, জাহাপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম মাষ্টার, সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুস সাকিব তন্ময়, ধামঘর ইউনিয়নের জামায়াতের সম্ভাব্য মেম্বার প্রার্থী আবু হানিফসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন