ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কাজী শাহ মোজাক্কের

অনলাইন সংস্করণ
১৪ জুলাই ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ ১৫১ বার পঠিত
জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কাজী শাহ মোজাক্কের
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: আন্তর্জাতিক তরুণ নেতাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) এর ঢাকা প্রেস্টিজ ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা মুরাদনগরের কৃতিসন্তান কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম। গতকাল রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর এক্সট্রাঅর্ডিনারি জেনারেল অ্যাসেম্বলিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে জেসিআই ঢাকা প্রেস্টিজ এর লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়। কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম একাধারে একজন উদ্যমী তরুণ, সমাজসচেতন নেতৃত্ব গুণে গুণান্বিত এবং গর্বিত পারিবারিক ঐতিহ্যের ধারক। তিনি TAS এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কে এম মুজিবুল হক এর সুযোগ্য সন্তান। তার পিতা ১৯৯২ সালে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ১৯৯৩ সালে জেসিয়াই ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জেসিআই একটি অরাজনৈতিক, অলাভজনক বৈশ্বিক সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশ, সামাজিক উন্নয়ন এবং টেকসই প্রভাব তৈরির লক্ষ্যে কাজ করে থাকে। বিশ্বের ১০০টিরও বেশি দেশে সক্রিয় এই সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টার তরুণদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জেসিআই বাংলাদেশ দেশের তরুণ নেতৃত্ব বিকাশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সারাদেশে বিভিন্ন সক্রিয় লোকাল চ্যাপ্টার সমাজে ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে। নতুন দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়ায় ইসমাম বলেন, “জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর নেতৃত্ব পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞ। তরুণদের নিয়ে কাজ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হবে আমার মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, আমার বাবার মতোই আমি চাই মানুষের জন্য কাজ করতে, কমিউনিটি ডেভেলপমেন্ট ও টেকসই পরিবর্তনের পথে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে।

আরও পড়ুন