ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

ডিআরইউ'র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্ৰহণ করলেন মুরাদনগরের সাইফুল ইসলাম

অনলাইন সংস্করণ
৮ ডিসেম্বর ২০২২, ৩:৫৭ পূর্বাহ্ণ • ৭৯ বার পঠিত
ডিআরইউ'র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্ৰহণ করলেন মুরাদনগরের সাইফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ'র) সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্ৰহণ করলেন মুরাদনগরের সাইফুল ইসলাম। কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এবার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জিটিভি সিনিয়র রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম। ৭ ডিসেম্বর নতুন কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হলে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে। গত ৩০ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনের ভোট গ্ৰহণ সম্পন্ন হয়। প্রাপ্ত ফলাফলে মোঃ সাইফুল ইসলাম সর্বাধিক ৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হাই তুহিন পেয়ে ছিলেন ৫২৪ ভোট। সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্ৰ্যাজুয়েট হয়েছেন। এছাড়াও তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় জানান, পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। ডিআরইউ'র নির্বাচিত কমিটি, সম্মানিত সদস্য ও প্রিয় সহকর্মীদের সহযোগিতায় আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই ইনশাল্লাহ। আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় আবারো ডিআরইউ'র সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা। নির্বাচনী পথচলায় নানাভাবে যারা পাশে ছিলেন তাদের কাছে চিরঋণী হয়ে থাকলাম।  

আরও পড়ুন