ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তালাক দেওয়ায় স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ

অনলাইন সংস্করণ
২৪ নভেম্বর ২০২০, ৬:৪৭ পূর্বাহ্ণ ৬২ বার পঠিত
তালাক দেওয়ায় স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ
ডেস্ক রিপোর্টঃ
নাটোরের বড়াইগ্রামে তালাক দেওয়ার চারদিনের মাথায় স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করেছে স্বামী। এ ঘটনায় স্বামী আবু তালেবকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (২৩শে নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে। আহত নার্গিস আক্তার নুপুরকে গুরুতর অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারী ইউনিটে ভর্তি করা হয়েছে। নুপুরের বাবা জানান, তালেব বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং একাধিক গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আত্মগোপনে চলে গেলে গত বৃহস্পতিবার নুপুর তাকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তালেব শশুরবাড়িতে গিয়ে নুপুরের মুখে এসিড মেরে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন নুপুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাত ১০টার দিকে নার্গিসের স্বামী আবু তালেবকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন