ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

তিতাসে ভুয়া ডাক্তার কে ৬মাস ও ডায়গনস্টিক সেন্টারের মালিককে ৩মাসের কারাদন্ড

অনলাইন সংস্করণ
২১ অক্টোবর ২০২০, ৬:১৩ অপরাহ্ণ • ৬৩ বার পঠিত
তিতাসে ভুয়া ডাক্তার কে ৬মাস ও ডায়গনস্টিক সেন্টারের মালিককে ৩মাসের কারাদন্ড
মোঃ আলমগীর সরকার, তিতাস (কুমিল্লা ) প্রতিনিধিঃ কুমিল্লা উত্তর জেলা তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে তিতাস আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। ২১ অক্টোবর বুধবার তিতাস উপজেলা বাতাকান্দি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিতাস উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম। ভুয়া ডাক্তার এম এ রশিদকে ৬ মাসের কারাদণ্ড ও আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ জসিম উদ্দিনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন । তিতাস উপজেলা বাতাকান্দি বাজার বাজারের মোরগ বাজারে আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃজসিম উদ্দিন অনুমোদন না নিয়েই তার ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং অষ্টম শ্রেণী পাস হয়েও নিজ টেকনোলজিস্ট লিখে এবং সিল বানিয়ে বিভিন্ন ডায়াগনোসিস রিপোর্ট দিয়ে আসছিলেন, পাশাপাশি ভুয়া ডাক্তার বসিয়ে চেম্বার চালাচ্ছেন এই অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত। মোঃ জসিম উদ্দিন তার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনায় কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায়,ডাঃএম এ রশিদ তার ডাক্তারি পাশের কোন সনদ দেখাতে না পারায় এলাকার জনগণের স্বাস্থ্য ও জীবন রক্ষায় আজ তাদের উপরোক্ত দণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা, তিতাস থানা পুলিশের চৌকস অফিসার এস আই আবু ইউসুফ এবং সঙ্গীয় ফোর্স। ভ্রাম্যমান আদালত পরিচালনা কে সাধুবাদ জানান সর্বস্তরের জনগণ এবং এলাকাবাসীকে ভুয়া ডাক্তার দের অপচিকিৎসা থেকে রক্ষা করার সন্তোষ প্রকাশ করেন সচেতন মহল। সাজাপ্রাপ্তরা তিতাস থানা হাজতে আছে আগামীকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা কারাগারে পাঠানো হবে জানিয়েছেন এস আই ইউসুফ।

আরও পড়ুন