ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে ভূয়া দুই চিকিৎসককে জরিমানা

অনলাইন সংস্করণ
২৯ নভেম্বর ২০২৩, ৪:৩৪ অপরাহ্ণ ৫৮ বার পঠিত
দাউদকান্দিতে ভূয়া দুই চিকিৎসককে জরিমানা
  • কুমিল্লা জেলা (উত্তর) প্রতিনিধি:
দাউদকান্দিতে ভুয়া দুই চিকিৎসককে জরিমানা করেছে মোবাইল কোর্ট। বুধবার সকালে উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে অভিযান চালিয়ে দুই জনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তৌহিদ আল হাসান জানান, ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয়ে রোগী দেখতেন সোলায়মান এবং কামাল হোসেন। এমন সংবাদে অভিযান চালিয়ে দুই জনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে একজনকে ২০ হাজার এবং অপর জনকে ৫০ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। এসময় দাউদকান্দি মডেল থানার একটি টিম সহযোগিতা করেন।

আরও পড়ুন