ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু গ্যালারী উদ্বোধন

অনলাইন সংস্করণ
২৩ নভেম্বর ২০২০, ৬:০১ অপরাহ্ণ • ৫৫ বার পঠিত
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু গ্যালারী উদ্বোধন
দাউদকান্দি উপজেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে স্মৃতিতে মুক্তিযুদ্ধ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া ফিতা কেটে স্মৃতিতে মুক্তিযুদ্ধ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করেন। গ্যালারিতে বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ছবি ও কাজের আলোকচিত্র, বঙ্গবন্ধুর ওপর লেখা বিভিন্ন বই ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত উন্নয়নমূলক প্রতিবেদন স্থান পেয়েছে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুর আলম সুমন এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ আবু সালাম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি) মোঃ সেলিম শেখ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার, ওসি নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, চেয়ারম্যান মাসুদ আলম ও চেয়ারম্যান জসিম উদ্দিন প্রধান। এসময় কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগ সভাপতি ও প্যানেল মেয় রকিব উদ্দিন রকিব, আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল উদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন