ঢাকা • ৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

দেবিদ্বারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন সংস্করণ
১৮ এপ্রিল ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ • ৮৩ বার পঠিত
দেবিদ্বারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  • দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ এলাকায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাফরগঞ্জ গঙ্গামণ্ডল রাজ ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার শাকতলার আব্দুল আওয়াল ভূঁইয়ার বড় ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দেবিদ্বারগামী একটি পালসার মোটরসাইকেলকে কুমিল্লাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই চালক আব্দুল্লাহ নিহত হন এবং পিছনে বসা একজন আহত হন। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।   নিহতের ছোট ভাই আবু বকর ভূঁইয়া জানান, আব্দুল্লাহ খালার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুরে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হন। খালার বাড়িতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জাফরগঞ্জ এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। কিছুদিন পরেই তার বিদেশে যাওয়ার কথা ছিল। নিহত আব্দুল্লাহর স্ত্রী হায়াতী আক্তার বলেন, ৪ বছর আগে ভালোবেসে আমাদের বিয়ে হয়। ওমর ভূঁইয়া নামে আমাদের ৪ বছরের ছেলে সন্তান আছে। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পাজভেজ আলী বলেন, দুর্ঘটনার পরে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি এবং ঘাতক ট্রাকটি আটক করি। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন