ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেশের প্রথম নারী পিপি রেহানা খানম আর নেই

অনলাইন সংস্করণ
৩ আগস্ট ২০২০, ৪:৪১ অপরাহ্ণ ৬১ বার পঠিত
দেশের প্রথম নারী পিপি রেহানা খানম আর নেই

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কু‌ড়িগ্রা‌মের নারী আইনজীবী ও দে‌শের প্রথম নারী পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) অ‌্যাড‌ভো‌কেট রেহানা খানম বিউ‌টি (৬১) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ আগস্ট) বিকা‌লে রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি শেষ নিঃশ্বাস ত‌্যাগ ক‌রেন।

কু‌ড়িগ্রামের পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) আব্রাহাম লিংকন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

রেহানা খানম আইনজীবী আবুল কা‌শে‌মের স্ত্রী এবং জেলা ম‌হিলা দ‌লের আহ্বায়ক ব‌লে জানা গে‌ছে। পাশাপা‌শি তি‌নি কু‌ড়িগ্রাম আইন মহা‌বিদ‌্যাল‌য়েরও শিক্ষক ছি‌লেন।

প‌রিবা‌রের বরাত দি‌য়ে আব্রাহাম লিংকন জানান, অ‌্যাড‌ভো‌কেট রেহানা খানম হৃদ‌রোগ, উচ্চ রক্তচাপ ও ফাই‌লে‌রিয়াসহ নানা রো‌গে ভুগ‌ছি‌লেন। সোমবার বিকা‌লে রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লে‌জের মে‌ডি‌সিন বিভা‌গে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

তি‌নি আরও জানান, অ‌্যাড‌ভো‌কেট রেহানা খানম বিউ‌টি কু‌ড়িগ্রা‌মের প্রথম নারী আইনজীবী এবং দে‌শের প্রথম নারী পাব‌লিক প্রসি‌কিউটর। ১৯৮৫ সা‌লে আইন পেশায় যুক্ত হওয়া এই নারী আইনজীবী ১৯৯২ সা‌লে জেলার পাব‌লিক প্রসি‌কিউটর নিযুক্ত হন।

পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে, রংপুর থে‌কে মর‌দেহ আসার পর জানাজা ও দাফ‌নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হ‌বে। মৃত‌্যুকা‌লে তি‌নি স্বামী, দুই মে‌য়ে ও এক ছে‌লে রে‌খে গে‌ছেন।

আরও পড়ুন