ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

নারী সংস্কার কমিশন বাতিলের দাবীতে মুরাদনগরে হেফাজতের বিক্ষোভ মিছিল

অনলাইন সংস্করণ
২৩ মে ২০২৫, ১:৩১ অপরাহ্ণ ৭৮ বার পঠিত
নারী সংস্কার কমিশন বাতিলের দাবীতে মুরাদনগরে হেফাজতের বিক্ষোভ মিছিল
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল ও বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্ণর্বহাল সহ অন্যন্য দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম মুরাদনগর উপজেলা শাখা। শুক্রবার বাদ জুমা হেফাজতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসা মাঠ (বড় মাদ্রাসার মাঠ) থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ আমিনুল ইসলাম, মুফতি আবুল ফারাহ ফরিদী, মুফতি মনসুর কবীর মুফতি, আমির হুসাইন প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অন্তবর্তিকালীন সরকারের গঠন করা ১২ টি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার হলো 'নারী সংস্কার কমিশন। গত ১৯ এপ্রিল তারা অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেবের নিকট ৩১৮ পৃষ্ঠা ব্যাপী এক প্রতিবেদন জমা দিয়েছে। তারা বিশাল এই সংস্কার প্রতিবেদনে কুরআন ও সুন্নাহ বিরোধী প্রতিবেদন প্রকাশ করে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করছে। তাদের এই প্রতিবেদনটি মূলত ধর্মীয় মূল্যবোধ, শরীয়াহ আইন এবং মুসলিম সমাজের পরিবার ব্যবস্থার বিরুদ্ধে এক ঘৃণ্য চক্রান্ত। তারা ইসলামের হুকুম বাতিল করে ইউরোপীয় ফেমিনিস্ট আইন চাপিয়ে দিতে চায়। পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে নারীদেরকে তথাকথিত স্বাধীনতার নামে ভোগের পণ্যে পরিণত করাই এই কমিশনের মূল উদ্দেশ্য। আমরা এই অনৈতিক আচরনে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। তারা আরো বলেন, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা সহ সকল গণহত্যার বিচার করতে হবে। দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং ভারত সরকারের অব্যাহত ধ্বংসযজ্ঞ, দখল, মুসলিম গণহত্যা ও নীপিড়ন বন্ধে সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেন। এসময় হেফাজতে ইসলামের উপজেলার নেতৃবৃন্দ সহ সর্বস্তরের তাওহীদি জনতা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন