নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া
অনলাইন সংস্করণ
৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
•
১৫৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মুরাদনগরের বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় অঙ্গরাজ্যের আলেবনী সংলগ্ন ক্লেভেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্টেট রুট ৯এইচ সড়কে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইেভটকার বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকারকে সরাসরি ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের মোহাম্মদ হেরামন (৬০) ও তার ছেলে মোহাম্মদ নাজমুল রুবেল (২৯)। দুর্ঘটনায় আরও দুজন প্রাণ হারান, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুরুতর আহত অবস্থায় হেরামনের মেয়ে ফাতিমা আক্তার ও তার এক বছর বয়সী সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
জানা গেছে, নিহতরা সবাই ব্রোন্জ এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় বায়তুল আমান ইসলামিক সেন্টারের পরিচিত মুখ ছিলেন। বাফেলোতে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি শেখ আবুল হোসাইন বলেন, “ওরা অত্যন্ত প্রাণবন্ত মানুষ ছিল। এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া কঠিন।”
এদিকে, নিহতদের গ্রামের বাড়ি মুরাদনগরের পীর কাশিমপুরে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
বুধবার তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও জীবন কতটা অনিশ্চিত।