ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নৌকায় করে সীমান্ত পার হয়ে পালাচ্ছিল সাহেদ

অনলাইন সংস্করণ
১৫ জুলাই ২০২০, ২:৫৭ পূর্বাহ্ণ ৫৫ বার পঠিত
নৌকায় করে সীমান্ত পার হয়ে পালাচ্ছিল সাহেদ

ডেস্ক রিপোর্টঃ

নদী পার হয়ে সীমান্ত অতিক্রম করার সময় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে সাতক্ষীরা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ শাহেদ কে গ্রেফতার করে র‍্যাব। এইসময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামে লবঙ্গবতী নদী পার হয়ে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যাচ্ছিল সাহেব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, শাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টা করেছিল লবঙ্গবতী নদীর তীর সীমান্ত থেকে আনুমানিক ৫ টা থেকে ৫ টা ৩০ এর দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগেও একবার এই সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছিলো সাহেদ। হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হচ্ছে।

এর আগে করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযো গেরিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে গত ৮ জুলাই মামলা দায়ের করে র‍্যাব। উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহিদ কে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

গত সোমবার (৬ জুলাই) র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত উত্তরা ও মিরপুর হাসপাতালে দুটো শাখায় অভিযান চালায়। বিভিন্ন অভিযোগের কারণে শাখা দুটোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র‍্যাব।

আরও পড়ুন