ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

'পাওনা টাকার জন্য হত্যা করে ড্রামভর্তি করা হয় গৃহবধূকে'

অনলাইন সংস্করণ
২৫ ডিসেম্বর ২০২০, ১১:২৪ পূর্বাহ্ণ ৬৮ বার পঠিত
'পাওনা টাকার জন্য হত্যা করে ড্রামভর্তি করা হয় গৃহবধূকে'
ডেস্ক রিপোর্টঃ
বরিশালে হত্যার পর গৃহবধূর মৃতদেহ ড্রামভর্তি করে অন্যত্র প্রেরণের ঘটনার নায়ক মোঃ আব্দুল খালেক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গ্রেপ্তারকৃত আব্দুল খালেক বরিশাল মহানগরীর হিজলতলা এলাকার একটি মসজিদে আত্মগোপন করে ছিলো। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে এক সংবাদ সন্মেলনে পিবিআই এর পক্ষ থেকে বলা হয়, গত ২০ নভেম্বর বরিশালের গরিয়ার পাড় এলাকা থেকে ছাবিনা বেগম নামের এক নারীকে হত্যার পর ড্রামভর্তি করে বাসের ছাদে তুলে দেয়া হয়। বাসটি ভুরঘাটা বাসস্ট্যান্ডে পৌঁছালে দেখা যার ড্রামের মধ্যে নারীর মরদেহ। এ মামলার তদন্ত পিবিআই এর হাতে এলে তারা হত্যাকাণ্ডের ৩৩ দিন পর ঘাতককে ধরতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত খালেক পিবিআইকে বলেছে মৃত ছাবিনার স্বামী কাতারে চাকরি করে। সে (ছাবিনা) খালেক (হত্যাকারি) কে বিদেশ পাঠিয়ে দেবে বলে তার কাছ থে ৬ লক্ষ তাকা নিয়েছিলো। পরে এ নিয়ে টালবাহানা শুরু করলে খালেক ছাবিনাকে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ডেকে এনে রড দিয়ে মাথায় আঘাতে হত্যার পর ড্রামভর্তি করে অন্যত্র পাঠায়। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন