ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

প্রচার না, নীরবে মানুষের জন্য কাজ করছিঃ এমপি সীমা

অনলাইন সংস্করণ
৩০ আগস্ট ২০২০, ৭:১৮ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
প্রচার না, নীরবে মানুষের জন্য কাজ করছিঃ এমপি সীমা
বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা করোনাকালে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠে আছি। সরকার ও দলের পক্ষ থেকে দেওয়া সহায়তা মানুষের ঘরে পৌঁছে দিয়েছি। ব্যক্তিগতভাবেও মানুষের পাশে দাঁড়িয়েছি। যারা লজ্জায় সাহায্য চাইতে পারেননি, রাতে তাদের বাড়িতে সাহায্য পৌঁছে দিয়েছি। তিনি আরো জানান, নগরীর ২৭টি ওয়ার্ডে আমাদের সে কার্যক্রম এখনো চালু রয়েছে। আমরা প্রচারে যাইনি, নীরবে মানুষের জন্য কাজ করেছি। তিনি বলেন, স্বাভাবিক সময়ের মতো এখন তো রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করা যাচ্ছে না। কেন্দ্রীয় কর্মসূচিগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করছি। ১৫ আগস্ট ও ২১ আগস্ট বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি, আলোচনাসভা ও মসজিদে মসজিদে দোয়ার কর্মসূচি পালন করা হয়েছে। প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে আনজুম সুলতানা সীমা এমপি বলেন, বাবা ছিলেন বঙ্গবন্ধুর প্রিয় কর্মী। তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন। সেই পরিবারের সন্তান হিসেবে আমরা সব সময় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়েছি। দলের পাশাপাশি ব্যক্তিগতভাবেও খাবার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি বিতরণ করেছি। মানুষকে ঝুঁকিমুক্ত রাখতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আমরা আগেও পালন করেছি, ভবিষ্যতেও করব।

আরও পড়ুন