ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানে বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত থাকবে

অনলাইন সংস্করণ
২৩ ডিসেম্বর ২০২০, ৯:৩৫ পূর্বাহ্ণ ১০২ বার পঠিত
প্রথম আলো সম্পাদক  মতিউর রহমানে বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত থাকবে
অনলাইন ডেস্কঃ
ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে মামলাটির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে এ আদেশ দেন। এর ফলে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ওই মামলার কার্যক্রম স্থগিতই থাকছে বলে জানিয়েছেন প্রথম আলোর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছে চেম্বার আদালত। মামলাটি বাতিল চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ই ডিসেম্বর হাইকোর্ট মামলাটির কার্যক্রম প্রথম আলোর সম্পাদকের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করেছিল। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ২১শে ডিসেম্বর আপিল বিভাগে আবেদন করলে আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদকসহ নয়জনের বিরুদ্ধে ১২ই নভেম্বর অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। এই অভিযোগ গঠনের বৈধতা নিয়ে ও মামলা বাতিল চেয়ে ৬ ই ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন মতিউর রহমান। সংবাদ: ডিবিসি

আরও পড়ুন