ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

প্রথম বেঞ্চে বসা নিয়ে বিরোধে সহপাঠীর মারধরে স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন সংস্করণ
৩ ডিসেম্বর ২০২০, ১২:৪৫ অপরাহ্ণ • ৫৫ বার পঠিত
প্রথম বেঞ্চে বসা নিয়ে বিরোধে সহপাঠীর মারধরে স্কুলছাত্রের মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ
স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে সহপাঠীদের হাতে মারধরের শিকার হয়ে মো: শুভ মিয়া (১৩) নামে এক ছাত্র নিহত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত শুভ নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো: লায়েছ মিয়ার ছেলে। সে নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলো। নিহতের সহপাঠী ও পারিবারিক সূত্র জানায়, গত ২৮ নভেম্বর (শনিবার) নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে যান শুভ। ওই সময় শ্রেণিকক্ষের ফার্স্ট বেঞ্চে বসাকে কেন্দ্র করে শুভর সঙ্গে রিফাত প্রধান ও মোজাম্মেলের বিরোধ দেখা দেয়। এরই জেরে স্কুলে প্রাঙ্গণে ওই দুইজনসহ আরো ৮/১০ জন মিলে শুভর মাথায় ও শরীরে আঘাত করে পালিয়ে যায়। এরপর স্কুলের প্রধান শিক্ষকের কাছে জড়িতদের বিচার চেয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন শুভ। আঘাতে তার মাথায় রক্ত জমাট বেধে যায়। পরে আহত শুভকে তার স্বজনরা প্রথমে স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করান। পরে অবস্থার অবনতি দেখা দিলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পাঁচদিন পর বুধবার রাতে মারা যায় শুভ। এ ঘটনায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসনিুল কাদির বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। যেহেতু বিষয়টি বেলাব থানার সেহেতু মামলাটি বেলাব থানায় দায়ের করা হবে।

আরও পড়ুন