ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ইমরান খানের ফোন

অনলাইন সংস্করণ
২২ জুলাই ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ণ ৫২ বার পঠিত
প্রধানমন্ত্রীকে ইমরান খানের ফোন

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বেলা ১টায় দুই দেশের প্রধানমন্ত্রী ফোনালাপ করেন। এবং দুজনে প্রায় ১৫ মিনিট আলাপ করেন।

ইহসানুল করিম জানান, স্বাভাবিক সম্ভাষণ বিনিময়ের পরে ইমরান খান প্রধানমন্ত্রীর কাছে করোনা মোকাবিলা বিষয়ক কার্যক্রম ও উদ্যোগ নিয়ে আলাপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশদ জবাবে চিকিৎসা বিষয়ক সমস্ত উদ্যোগ তুলে ধরেন। বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় যেসব পরিকল্পনা করেছে এবং যেসব কার্যক্রম চলছে সেগুলো বিস্তারিত উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এছাড়া বন্যা পরিস্থিতি নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রীরা আলাপ করেন। ইমরান খান নিজে থেকেই বন্যা ও এর মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও উদ্যোগ প্রসঙ্গে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

আরও পড়ুন