ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রেসিডেন্ট নির্বাচনের পর জি-৭ সম্মেলন আয়োজনের পরিকল্পনা ট্রাম্পের

অনলাইন সংস্করণ
১২ আগস্ট ২০২০, ৫:১৬ পূর্বাহ্ণ ৫৯ বার পঠিত
প্রেসিডেন্ট নির্বাচনের পর জি-৭ সম্মেলন আয়োজনের পরিকল্পনা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্কঃ আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেনের (জি-৭) সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এর আগে করোনা ভাইরাসের প্রকোপের কারণে এবারের জি-৭ সম্মেলন স্থগিত করা হয়। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি নির্বাচনের কিছু সময় পরে এটি আয়োজন করতে মুখিয়ে আছি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবারের জুনে যুক্তরাষ্ট্রে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার সংক্রমণের ঝুঁকিতে এটি গত মে মাসে স্থগিত করে দেওয়া হয়। জানা গেছে, স্থগিত হওয়া এবারের জি-৭ সম্মেলনের সভাপতিত্ব করার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ট্রাম্প জানিয়েছেন সম্মেলন উপলক্ষে এখনো কাউকে আমন্ত্রণ জানায়নি মার্কিন সরকার। .আগামী জি-৭ নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নেবেন কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তাকেও আমন্ত্রণ জানানো হবে কারণে সে গুরুত্বপূর্ণ একজন ফ্যাক্টর।

আরও পড়ুন