ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সব ফোন নম্বর!

অনলাইন সংস্করণ
৪ আগস্ট ২০২০, ৬:৫৭ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
বদলে যাচ্ছে সব ফোন নম্বর!

ডেস্ক রিপোর্টঃ

উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতের লক্ষ্যে বিটিসিএল - এর সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটের নম্বরে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে বিটিসিএল। মঙ্গলবার (৪ আগস্ট) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিটিসিএল।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ৯৮৪, ৯৮৫, ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহ সাত ডিজিটের পরিবর্তে ১১ ডিজিটের নম্বর দ্বারা পরিবর্তন করা হবে। এই নিয়ম অনুযায়ী ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহের শেষ পাঁচ ডিজিট অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ৯৮৪, ৯৮৫ গ্রুপের নম্বরসমূহ নতুন নম্বর দ্বারা পরিবর্তিত হবে।

সারা দেশকে ৫টি জোনে ভাগ করে পরিবর্তন শুরু করবে বিটিসিএল। ফলে একই জোনের ভিতরে যে কোনো স্থানে টেলিফোন স্থানান্তর করলে তার টেলিফোন নম্বর অপরিবর্তিত থাকবে। তবে অন্য জোনে স্থানান্তর করলে শুধুমাত্র প্রথম ডিজিট অর্থাৎ জোন কোডটি পরিবর্তন হবে, বাকী সব ডিজিট একই থাকবে। প্রাথমিকভাবে গুলশান এক্সচেঞ্জের আওতাধীন নম্বরসমূহ ১১ ডিজিটে পরিবর্তনের মাধ্যমে একাজ শুরু করবে বিটিসিএল।

যেমন- গুলশান টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন '৯৮৮৭৪৮৮' নম্বরটি পরিবর্তিত হয়ে '০২ ২২২২-৮৭৪৮৮' হবে। বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। বাংলাদেশের বাইরে থেকে গুলশানের এ নম্বরে কল করতে হলে '৮৮০ ২ ২২২২-৮৭৪৮৮' নম্বরে কল করতে হবে। অর্থাৎ বহিঃবাংলাদেশ হতে কলের ক্ষেত্রে ১৩টি ডিজিট চাপতে হবে।

পরিবর্তিত নম্বরসমূহের তালিকা বিটিসিএল ওয়েবসাইট www.btcl.gov.bd এ পাওয়া যাবে।

আরও পড়ুন