ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

বাঙালীর অর্থনৈতিক মুক্তির কথা ভাবতেন বঙ্গবন্ধু – এমপি বাহার

অনলাইন সংস্করণ
৩১ আগস্ট ২০২০, ১০:৫০ পূর্বাহ্ণ • ৬৩ বার পঠিত
বাঙালীর অর্থনৈতিক মুক্তির কথা ভাবতেন বঙ্গবন্ধু – এমপি বাহার
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা জেলা স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ এর আয়োজনে “চিরঞ্জীব বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে কুমিল্লা মহিলা কলেজ অডিটোরিয়ামে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। সভাপতিত্ব করেন কুমিল্লা লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী। “চিরঞ্জীব বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, বঙ্গবন্ধু ছিলেন রাজনৈতিক দূরদর্শি একজন মানুষ, তিনি শুধু বাংলাদেশ ও বাঙালীর স্বাধীনতার চিন্তাই করেননাই, বাঙালীর জাতির অর্থনৈতিক মুক্তির বিষয়ে তিনি ছিলেন সচেতন। দেশ স্বাধীন হওয়ার পর পরই বিধ্বস্ত একটি দেশকে স্বল্প সময়ে পৃথিবীর বুকে দাড় করাতে সক্ষম হয়েছিলেন। এমপি বাহার বলেন, বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারন করতে হবে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন লালমাই সরকারী কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা জেলা স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের সভাপতি প্রফেসর মৃনাল কান্তি গোসামী, বক্তব্য রাখেন, কুমিল্লা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জামাল নাছের, প্রফেসর বিজয় কৃষ্ণ রায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো: আবুল হোসেন, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ধীরেন্দ্রনাথ তালুকদার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়েদ মুন্সী, উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মেহেরুন্নেসা, অধ্যাপক ডঃ শাহানাজ বেগম, অধ্যাপক মশিউর রহমান ভূইঁয়া, প্রফেসর কাজী মোঃ মুজিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন