ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

বাঙ্গরায় সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৩

অনলাইন সংস্করণ
৮ নভেম্বর ২০২২, ১২:৪৮ অপরাহ্ণ ৬০ বার পঠিত
বাঙ্গরায় সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৩
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় ৫বছরের সাজাপ্রাপ্ত এক আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিাভন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বাঙ্গরাবাজার থানা পুলিশ। আটককৃত আসামীরা হলো উপজেলার হায়দরাবাদ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শিপন(৪২, সাজাপ্রাপ্ত), সাহেবনগর গ্রামের আলী হোসেনের ছেলে জয়দুল হোসেন(৩৫,) একই উপজেলার নবীয়াবাদ গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে ইসমাইল (২০)। জানা যায়, মাদক মামলার ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিপন ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ইসমাইল চট্টগ্রামের বউবাজার ও সদরঘাট এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই হৃদয় পাল, এএসআই মাসুদুল হক ও সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার সেখানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী শিপন ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ইসমাইলকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরদিকে বাঙ্গরা বাজার থানার এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে ৩০পিছ ইয়াবা ট্যাবলেটসহ জয়দুল হোসেনকে গ্রেফতার করে। এব্যাপারে বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন বলেন, আটককৃত সাজাপ্রাপ্ত, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভূক্ত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল—হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন