ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

বাঙ্গরার চৈনপুর বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

অনলাইন সংস্করণ
২৭ মে ২০২১, ৫:২৯ অপরাহ্ণ • ৭১ বার পঠিত
বাঙ্গরার চৈনপুর বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
নিজস্ব প্রতিনিধি:
যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) উপজেলার ২২নং টনকী ইউনিয়নের চৈনপুর বাজারে আফরিনা মেডিক্যাল হসপিটাল সেন্টারে অই কর্মসূচী অনুষ্ঠিত হয়। শিক্ষামূলক প্রতিষ্ঠান এনকারেজ ওয়ে ও বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হইয়েছে। মোঃ রেজাউল করিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২নং টনকী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হুসাইন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম আমির, ২২নং টনকী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আনিছুর রহমান তামিম, মাওলানা মোঃ মাহবুব হাসান। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠন এর সার্বিক সহযোগিতায় কাজ করে "রক্তযোদ্ধা"র স্বেচ্ছাসেবীরা। এ সময় রক্তের গ্রুপ নির্ণয়ে আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আশিক, প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সজিব, সাধারণ সম্পাদক মোঃ আফসার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও রক্তযোদ্ধার প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়ামিন হক, ধর্ম বিষয়ক সম্পাদক রকিবুল হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এফএস ফয়সাল, রক্তদান বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা ইসলাম, কার্যনির্বাহী সদস্য আরিয়ান বেলাল সহ উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা পরিবারের স্বেচ্ছাসেবী হাসিফুল ইসলাম, মোঃ রাসেল, মোঃ সাইদুল ইসলাম সহ আরো অনেকে। বক্তব্যকালে এনকারেজ ওয়ে এর প্রতিষ্ঠাতা মোঃ রাশেদুল হক ভূঁইয়া রাসেল "এনকারেজ ওয়ে" এর সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ চিন্তাভাবনা তুলে ধরেন। পাশাপাশি বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠন এর সম্মানীত প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আশিক রক্তদান সংগঠন এর কার্যক্রম তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে সবাই সংগঠন প্রেমী কেনো হবে বা কেনো রক্তদান কাজে মানুষ আরো আগ্রহ বাড়াবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এমন সুন্দর আয়োজনের জন্য এনকারেজ ও ওয়ে এর কতৃপক্ষকে ধন্যবাদ জানান। পরবর্তীতে প্রধান অতিথি জনাব মোঃ জাকির হোসেন চেয়ারম্যান জানান, সমাজে এই সমস্থ সংগঠন খুব প্রয়োজন। মানুষ সংগঠনমূখী হলে কখনো মাদকের পক্ষে যাবেনা। সবাই সমাজ প্রেমী ও ইভটেজিং মুক্ত সমাজ গড়তে সক্ষম হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে রক্তদান কর্মসূচি উদ্ভোদন করেন।

আরও পড়ুন