ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে

বাঙ্গরা বাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার

অনলাইন সংস্করণ
২৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ ১৫১ বার পঠিত
বাঙ্গরা বাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন ৭ নম্বর পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের কাগাতুয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ পলাশ ঠাকুর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতার পলাশ ঠাকুর কুমিল্লার বাঙ্গরা বাজার থানার ধনপতি খোলা গ্রামের মৃত তুলশী দাস ঠাকুরের ছেলে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন