ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

অনলাইন সংস্করণ
১৮ সেপ্টেম্বর ২০২০, ৭:১০ অপরাহ্ণ • ৫৬ বার পঠিত
বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ কেরানীগঞ্জে একটি বাজারের ব্যাগে ফেলে দেয়া একদিনের শিশুকে উদ্ধার করেছে পুলিশ। নাম পরিচয়হীন শিশুটি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। শুক্রবার কেরাণীগঞের ব্রাহ্মণকিত্তা এলাকার বাজার রোড়ে একটি ব্যাগের ভেতর থেকে শিশুর কান্না শুনতে পান স্থানীয় এক নারী। আশপাশে কাউকে না পেয়ে নবজাতক শিশুকে দেখতে পান তিনি। খবর দিলে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করে পুলিশ। তারা জানায়, দুপুরের দিকে একদিনের ওই শিশুটিকে কেউ রাস্তায় ফেলে গেছে। কেরানীগঞ্জ মডেল থানা উপ-পরিদর্শক মোহাম্মদ সাদ্দাম জানান,'কালিন্দি ইউনিয়নের ব্রাহ্মণকিত্তা বাজারের পাশে একটা বিল্ডিং এর সাইডে বাচ্চাটিকে ফেলে গেছে। আমরা জানতে পেরে শিশুটিকে উদ্ধার করি। একটা বাচ্চা, জন্মের পর তার মা, তাকে ফেলে রেখে যাওয়া, আসলে খুব মর্মান্তিক।' অমানবিক এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান,'পুলিশ এবং সাংবাদিক মিলে যে কাজটি করেছেন, সেটা একটি অতি মানবিক কাজ। কারা এ অমানবিক কাজের সঙ্গে জড়িত, তাকে সনাক্ত করে আইনের আওতায় আনবো।' বর্তমানে নবজাতক শিশুটি সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে ঢাকা মেডিক্যালের ইনন্সেটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন