ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

অনলাইন সংস্করণ
২ সেপ্টেম্বর ২০২০, ৭:১৪ পূর্বাহ্ণ • ৫২ বার পঠিত
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
ডেস্ক রিপোর্টঃ বান্দরবান জেলা সদরের বাগমারায় মংচিং উ (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মংচিং উ রাজবিলা ইউনিয়নের বাগমারার ৮ নম্বর ওয়ার্ডের চিংক্যউ কারবারি পাড়ার মৃত মংহ্লাচিংয়ের ছেলে। তিনি জামছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাসায় মংচিং উ স্ত্রীর সঙ্গে রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অপরিচিত দু’জন সন্ত্রাসী তাকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে যান। মংচিং উ ও তার স্ত্রী একসঙ্গে তাদের সঙ্গে রাস্তায় চলে আসেন। পরে সন্ত্রাসীরা তার স্ত্রীকে পরিচিত এক ব্যক্তিকে ডেকে দিতে বলেন। মংচিং উ’র স্ত্রী ওই পরিচিত ব্যক্তিকে ডাকার জন্য একটু সামনে গেলেই মংচিংউকে গুলি করে চলে যায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা অস্ত্রসহ ঘরে ঢুকে মংচিং উকে টেনেহিঁচড়ে পাশের উচমং মাস্টারের বাড়ির সামনে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।তবে কোন সন্ত্রাসী গোষ্ঠী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্তের পরে বলা যাবে। বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেবী ইসলাম বলেন, যুবলীগ নেতার লাশ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। দলীয় ব্যক্তিদের সঙ্গে এ ঘটনার বিষয়ে আলোকপাত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন