ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

বিদ্যুৎ অপচয় না করার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন সংস্করণ
২৭ আগস্ট ২০২০, ৫:৫৬ পূর্বাহ্ণ • ৫৬ বার পঠিত
বিদ্যুৎ অপচয় না করার আহ্বান প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্টঃ বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি হয় বলে সরকার এখনও ভতুর্কি দিচ্ছে। বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকরা যেন সচেতন হয়, বিদ্যুতের অপচয় যেন না করে- এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণভবন থেকে বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করে এসব বলেন তিনি। ২টি বিদ্যুৎ কেন্দ্র, ১১টি উপকেন্দ্র, ৬টি সঞ্চালন লাইন এবং ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ কেন্দ্র, সঞ্চালন ও বিতরণ লাইন বাড়ছে, বাড়ছে গ্রাহক। ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। পর্যায়ক্রমে ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি হবে বলেও জানান সরকার প্রধান। উন্নয়ন হবে সর্বব্যাপী, শহর-গ্রাম বলে কোন ব্যবধান থাকবে না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

আরও পড়ুন