ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের

অনলাইন সংস্করণ
১৫ এপ্রিল ২০২৬, ১:২৭ অপরাহ্ণ ১০৩ বার পঠিত
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছয় বছর বয়সী ছেলে ইয়ামিন। আহতরা হলেন—রৌশন আরার বাবা মো. তাজুল ইসলাম (৭৩), মা মিনু আরা বেগম (৬৫) এবং অটোরিকশা চালক জিসান (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সেনানিবাস এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে বেড়ানো শেষে অটোরিকশা যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ বাড়িতে ফিরছিলেন একই পরিবারের চার সদস্য। পথিমধ্যে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রৌশন আরা বেগম প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিনকেও মৃত ঘোষণা করেন। আহত তাজুল ইসলাম জানান, ময়নামতিতে আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চোখের সামনেই তার মেয়ে ও নাতি প্রাণ হারায়। বর্তমানে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন