ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে এসআই ও কনস্টেবল গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
২৫ ডিসেম্বর ২০২০, ১১:৩১ পূর্বাহ্ণ ৬০ বার পঠিত
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে এসআই ও কনস্টেবল গ্রেপ্তার
ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে বরখাস্ত এস আই সাইফুল ও কনস্টেবল সাইফুল গ্রেপ্তার। ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে পুলিশের এক এসআই ও এক কনস্টেবলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায়। বৃহস্পতিবার ব্যবসায়ী আবু জাফর বাদী হয়ে মামলাটি দায়ের করলে অভিযুক্ত দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, থানায় করা অভিযোগের পর তাদের বরখাস্ত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, এসআই সাইফুল আলম, কনস্টেবল সাইফুল ইসলাম ও পুলিশ সোর্স মো. রিপন, হারুন, রাজু।
পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর সকালে আবু জাফর একটি পিকআপ গাড়ি কিনতে সীতাকুণ্ডে আসেন। কিন্তু দামে না মেলায় তিনি গাড়ি না কিনে সন্ধ্যায় ফিরে যাবার সময় পৌরসদর বাসস্ট্যান্ডে শ্যামলী বাস কাউন্টারে অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশের তিন সোর্স তাকে ইয়াবা ব্যবসায়ী বলে ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যায়ে তাদের সঙ্গে সীতাকুণ্ড থানার এসআই সাইফুল আলম ও ওসির বডিগার্ড কনস্টেবল সাইফুল ইসলাম যোগ দেয়। পরে, নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীর পেটে ইয়াবা আছে বলে সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে এক্সরে করান। কিন্তু, ইয়াবা না পেলেও তার কাছ থেকে গাড়ি কেনার দুই লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও তাকে মৃত্যুর ভয় দেখিয়ে একটি গাড়িতে তুলে দেয় তারা। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন