ঢাকা • ৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

ব্রাহ্মণপাড়ায় অভিনব কায়দায় গাঁজা পাচার, ২ নারী গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ • ৭৯ বার পঠিত
ব্রাহ্মণপাড়ায় অভিনব কায়দায় গাঁজা পাচার, ২ নারী গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) অভিনব পন্থায় গাজা পাচার কালে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ দুই নারী মাদক কারবারিকে গাঁজা সহ গ্রেপ্তার করে। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানান, গতকাল রবিবার (৪ জানুয়ারি) রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ২ নারী মাদক কারবারি অভিনব পন্থা অবলম্বন করে বডি ফিডিং গাঁজাসহ শশীদল রেল স্টেশনের পাশে মাদকবিরোধী অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানার এস আই মেহেদী হাসান জুয়েল ও সঙ্গীয় ফোর্স। এ সময় ২ নারী মাদক কারবারিকে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নারী কনস্টেবল তাদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে বডি ফিটিং ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেপ্তারকমত ২ নারী মাদক কারবারিদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন