ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

ব্রাহ্মনবাড়িয়ায় আলোচিত ভাই-বোন হত্যার ঘটনায় পলাতক মামা গ্রেফতার

অনলাইন সংস্করণ
২৬ আগস্ট ২০২০, ১১:০১ পূর্বাহ্ণ • ৬০ বার পঠিত
ব্রাহ্মনবাড়িয়ায় আলোচিত ভাই-বোন হত্যার ঘটনায় পলাতক মামা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে সৌদি প্রবাসী কামাল মিয়ার দুই সন্তান হত্যার ঘটনায় পলাতক মামা বাদল মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, আজ বুধবার (২৬ আগস্ট) ভোরে ঢাকা মগবাজার এলাকা থেকে বাদল কে গ্রেফতার করে থানা পুলিশ এবং হত্যাকান্ডের পরই বাদল পলাতক ছিলেন তাই তাকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করেছে। এলাকাবাসী জানায়, এই বাড়িতে শুধু নিহত শিশু দুটির মা বাবা ও বাদল ছাড়া কেউ থাকনে না।৷ হত্যাকান্ডের দিন বাদল বাড়িতে অবস্থান করেছিলেন। পুলিশ শিশু দুটোর মা-বাবা কেও জিজ্ঞাসাবাদ করছে। তাদের ধারনা পারিবারিক কোন আর্থিক লেনদেন বা অন্তদ্বন্ধের কারনে হত্যা কারনে এই হত্যাকান্ড ঘটতে পারে পুলিশ তদন্ত করলেই হত্যার রহস্য উদঘাটন হবে। এর আগে গত সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার সলিমাবাদ গ্রামের সৌদি প্রবাসী মোঃ কামাল মিয়ার পুত্র মোঃ কামরুল হাসান ও কন্যা শিফা আক্তারকে ঘরের ভেতর খাটের নিচে গলা কাটা অবস্থায় তাদের দুজনের লাশ পাওয়া যায়। এর আগে বিকাল বেলায় তারা দুই ভাই বোন নিখোঁজ ছিলেন। তাদের খোঁজে এলাকায় মাইকিং ও করা হয়েছে বলে জানাযায়। এ ঘটনায় ব্রাহ্মনবাড়িয়ার এসপি সাংবাদিকদের জানান, ঘটনার রহস্য উদঘাটন করেছি, আমাদের অভিযান চলছে শ্রীঘ্রই এই হত্যার ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বাদল মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কামরুল ও শিফার মামা বাদল মিয়াকে ঢাকা থেকে আটক করা হয়েছে। তাকে ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে আরো যথাযথ তদন্ত করে বিস্তারিত জানানো হবে। [embed]https://youtu.be/ZRZhbqDbhM8[/embed]

আরও পড়ুন