ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

অনলাইন সংস্করণ
২০ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ ১১০ বার পঠিত
ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

অনলাইন ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছর বয়সি শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে আল আমিন (৩৭) নামে এক মুদি দোকানির বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শিশুটিকে আবারও ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আল আমিন একই উপজেলার তাইজ উদ্দিনের ছেলে এবং পেশায় মুদিদোকানি।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিশুটি স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে। গত বছরের ১৯ ডিসেম্বর মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আল আমিনের দোকানে ১০০ টাকা ভাঙাতে যায় সে। তখন আল আমিন খাবারের প্রলোভন দেখিয়ে তাকে একটি পরিত্যক্ত মাদরাসার টিনশেডে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। ধর্ষণের পর কাউকে কিছু জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন আল আমিন।

এরপর বিভিন্ন সময় তিনি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। এমতাবস্থায় গত বৃহস্পতিবার মাদরাসা থেকে ফেরার পথে আল আমিন তাকে আবার ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি দৌড়ে বাড়ি ফিরে মা-বাবার কাছে পুরো ঘটনা জানায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন