ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মহা দূর্যোগের নাম বিএনপি - কুমিল্লায় কাদের

অনলাইন সংস্করণ
৫ নভেম্বর ২০২২, ৮:৪৯ পূর্বাহ্ণ ৫৫ বার পঠিত
মহা দূর্যোগের নাম বিএনপি - কুমিল্লায় কাদের
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, "বিএনপি শুধু দূর্যোগের কথা বলে, কিন্তু তারা একটি দূর্যোগ। মহা দূর্যোগের নাম বিএনপি। এই অপশক্তির হাত থেকে দেশকে বাঁচাতে হবে।টেমস নদীর ওপার থেকে ফরমায়েশ আসে, বিএনপির নেতা কর্মীরা খোয়াব দেখছেন। তাদের রঙ্গিন খোয়াব কর্পুরের মত উড়ে যাবে। হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান২১ আগস্ট সহ অন্যান্য হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। দন্ড নিয়ে ,রাজনীতি করবেন না বলে লন্ডনে পাড়ি জমানো তারেক রহমান টেমস নদীর ওপাড় থেকে ফরমায়েশ দিচ্ছেন। কোন দন্ডিত নেতাকে দেশের মানুষ মেনে নেবে না। দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনা কে বাঁচাতে হবে।শেখ হাসিনা বেঁচে থাকলেই দেশ বাঁচবে।" শনিবার(০৫ নভেম্বর )কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি'র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

আরও পড়ুন