ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মাত্র ২২ দিনের সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করলো বাবা

অনলাইন সংস্করণ
২৬ নভেম্বর ২০২০, ১২:০৮ অপরাহ্ণ • ৬৭ বার পঠিত
মাত্র ২২ দিনের সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করলো বাবা
ডেস্ক রিপোর্টঃ
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাটে নেশার টাকার জন্য ২২ দিনের ছেলে সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। এ ঘটনায় ঘাতক বাবা সুভাস মহন্তকে (২৮) আটক করেছে পুলিশ। আটক সুভাস মহন্ত ওই গ্রামের সুনিল চন্দ্র মহন্তের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। শিশুটির মা অনামিকা মহন্ত বলেন, নেশার টাকার জন্য সুভাষ প্রায়ই আমাকে মারধর করত। বুধবার সন্ধ্যায় আমাকে মারপিট করলে আমি শ্বশুরের ঘরে আশ্রয় নিই। কিন্তু সেখানেও সুভাষ আমাকে ও বাচ্চাকে টানাহেঁচড়ে মারধর করে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে আমাকে ঘর থেকে বের করে আমার শিশু সন্তানকে ছিনিয়ে নেয়। এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাচ্চাটিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বের হয়ে আসে। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক সুভাশ চন্দ্র মহন্তকেও আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।

আরও পড়ুন