ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাস্ক পরায় বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

অনলাইন সংস্করণ
১০ আগস্ট ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ণ ৬৩ বার পঠিত
মাস্ক পরায় বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
ডেস্ক রিপোর্টঃ করোনা সংক্রমণ রোধে আরো সতর্ক ও সচেতন করার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন। এ সময় উজানে আরো বৃষ্টির ফলে বন্যা দীর্ঘস্থায়ী হলে তা মোকাবিলা ও পুনর্বাসনে সার্বিক প্রস্তুতি নেয়ার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন-২০২০-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। এছাড়াও দ্বৈত কর আরোপ ও রাজস্ব ফাঁকি বন্ধে বাংলাদেশ ও মালদ্বীপ এবং বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে দুটি আলাদা চুক্তির খসড়াও অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজস্ব সংক্রান্ত চুক্তি এবং বাংলাদেশ ও নেপাল সরকারের মধ্যে ট্রানজিট চুক্তির খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আরও পড়ুন