ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজে চুরি

অনলাইন সংস্করণ
৯ নভেম্বর ২০২০, ১:০৪ অপরাহ্ণ • ৭৯ বার পঠিত
মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজে চুরি
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল সরকারি কলেজে টাকা চুরি ঘটনা সংগঠিত হয়েছে। জানাযায়, গত শনিবার ৭ নভেম্বর দুপুরে যথারীতি অফিস বন্ধ করে চলে যায় স্টাফগণ। পরের দিন রবিবার ৮ নভেম্বর সকালে অফিস খোলার পর নজরে আসে চুরি ঘটনাটি। সরোজমিনে গিয়ে লক্ষ করা যায়, কলেজের স্টাফ রুমের উত্তর পাশের একটি জানালার কিছু অংশ ভেঙ্গে এবং হিসাব রক্ষকের রুমের দরজা ভেঙ্গে চুর কক্ষে প্রবেশ করে। ঐ রুমের শুধু হিসাব রক্ষক যে স্টিলের আলমারিতে টাকা রাখেন তার দরজার ও ড্রয়ার ভেঙ্গে নগদ জমা খাবা টাকা চুরি করেছে। এছারা অন্যান্য আলমারি, ফাইলপত্র, উচ্চমান অফিস সহকারির ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও ৩২"এলইডি টিভি যেখানে ছিল ঠিক সেখানেই অক্ষত অবস্থায় রয়েছে । শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার বলেন, শনিবার ব্যাংক বন্ধ থাকায় জমা দিতে না পারার জন্য কলেজের হিসাব সহকারির নিকট গচ্ছিত ছিল। এছারাও স্টাফ কাউন্সিলের পৃথক কিছু টাকাও জমা ছিল। সব মিলিয়ে ৩২,৪২৫/- (বত্রিশ হাজার চারশত পঁচিশ টাকা) চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে আর কোন মালামাল এখন পর্যন্ত চুরি হয়েছে বলে নিশ্চিত করা যায়নি। এই বিষয়ে বাঙ্গরা বাজার থানায় অজ্ঞাত আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজের পশ্চিম ও দক্ষিণ পাশের নিরাপত্তা দেয়াল ভেঙ্গে পরে থাকায় কলেজ অনেকটা অরক্ষিত বলেও তিনি জানন। এসব বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য উদ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানিয়েছে, শ্রীকাইল সরকারি কলেজে চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। গুরুত্বসহকারে পুলিশ ঘটনাটির তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন