ঢাকা • ৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

মুরাদনগরে আ’লীগের শান্তি সমাবেশে জনতার ঢল

অনলাইন সংস্করণ
৯ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ • ৮০ বার পঠিত
মুরাদনগরে আ’লীগের শান্তি সমাবেশে জনতার ঢল
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
"বর্তমান সরকারের অভাবনীয় সাফল্য এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার নগর আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠন। শনিবার বিকেলে উপজেলা সদরের ডি.আর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই শান্তি সমাবেশে জনতার ঢল নামে। শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই'র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেন, জনবিচ্ছিন্ন দল চক্রান্ত করে ক্ষমতায় আসতে চায়, জনগনের সাথে তাদের কোন সম্পৃক্ততা নাই, এই জনবিচ্ছিন্নরা সরকারের উন্নয়নকে আটকে রাখতে পারেনি। আগামী ১০বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিনত হবে। তাই তরুণদের প্রথম ভোটটি হোক উন্নয়নের পক্ষে, নৌকার পক্ষে। মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরীজ এটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সারোয়ার হাসান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহŸায়ক পার্থ সারথী দত্ত, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল।

আরও পড়ুন