ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে ইয়াবাসহ ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৬ এপ্রিল ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ণ ৮০ বার পঠিত
মুরাদনগরে ইয়াবাসহ ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাগর(৪০) ও তাঁর স্ত্রী আমেনা(৩৫)কে ইয়াবাসহ দুইজনকে গ্েৰফতার করা হয়েছে। শনিবার রাতে রোয়াচালা পশ্চিম পাড়ার থেকে নিজ বাড়ী থেকে তাদের আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। জানা যায়, মাদক বিরোধী বিশেষ অভিযানে বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল মোস্তফা এবং এএসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা পশ্চিম পাড়ার একটি বাড়ীতে অভিযান চালায়। এসময় মৃত মোক্তল হোসেনের ছেলে সাবেক মেম্বার মোঃ সাগর (৪০) এবং তাঁর স্ত্রী আমেনা বেগম (৩৫) নিকট হইতে ৩৬পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৩,৫০০/-(তিন হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন। গ্েৰফতারকৃত মোঃ সাগর ২০১৬ সালে শ্রীকাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে ছিলেন। গ্ৰামবাসী জানান তাঁর বিরুদ্ধে দীর্ঘ বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের খান বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন