ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামীসহ দুই জন গ্রেফতার

অনলাইন সংস্করণ
১০ আগস্ট ২০২১, ৪:২৭ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
মুরাদনগরে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামীসহ দুই জন গ্রেফতার
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে ইয়াবাসহ রবিউল আউয়াল নামে এক যুবক ও ৩মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিদ্দিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী রবিউল আউয়াল (৩২) উপজেলার উত্তর ত্রিশ গ্রামের মৃত আবুল বাশারের ছেলে ও সাজাপ্রাপ্ত ছিদ্দিক মিয়া (৬৫) উপজেলার গাংগাটিয়া গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে খুচরা ইয়াবা বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মুরাদনগর থানার উপ— পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫১পিস ইয়াবাসহ রবিউলকে আটক করে। একই সময় মুরাদনগর থানার উপ—পরিদর্শক হামিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আদালতে করা চেকের মামলায় পলাতক সাজাপ্রাপ্ত আসামী ছিদ্দিককে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজার থেকে গ্রেফতার করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, ইয়াবাসহ আটককৃত রবিউল আউয়াল ও ৩মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিদ্দিক মিয়াকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন