ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

এমপি ইউসুফ হারুনের নিজস্ব অর্থায়নে এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন সংস্করণ
১০ এপ্রিল ২০২১, ১২:৩৯ অপরাহ্ণ • ৬৪ বার পঠিত
এমপি ইউসুফ হারুনের নিজস্ব অর্থায়নে এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নিজস্ব অর্থায়নে উপজেলার ৫০টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনাভাইরাসের প্রভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন কুমিল্লা— ৩ মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। দিলালপুর তমিজ উদ্দিন মাদরাসার প্রিন্সীপাল মোহাম্মদ ওবায়দুল্লাহর সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানা আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক আবু মুছা আল কবির, করিমপুর জামিয়া ইসলামিয়া মহিউসসুন্না মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি দ্বীন মোহাম্মদ আশ্রাফ, কোম্পানীগঞ্জ মারকাযুল হিকমা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুনসুরুল কবির, দড়ানিপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল মোমেন। এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম সাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, মৎসজীবীলীগীর কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিব মুন্সি, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক মোঃ হাসান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সাধারণ সম্পাদক মোঃ হাফিজ খাঁন, এছাড়াও বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ কামরুল হাসান।

আরও পড়ুন