ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে কৃষক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৩ ফেব্রুয়ারি ২০২৩, ১:৩৮ পূর্বাহ্ণ ৫৬ বার পঠিত
মুরাদনগরে কৃষক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
  • নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের কৃষক আব্দুল বারেক ওরফে খোকন মিয়া হত্যা মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিনকে (৪৭) বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে কুমিল্লা শহরের মুরাদপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি বুধবার রাত আনুমানিক ৮টায় মাটি কাটতে বাঁধা দেওয়ায় গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে বেধরক মারধর করে প্রতিপক্ষরা। একপর্যায়ে কৃষক আব্দুল বারেক ওরফে খোকন মিয়া জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক কুমিল্লার একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার রাতে নিহত আব্দুল বারেক ওরফে খোকন মিয়ার ছেলে আবদুল কাইয়ুম বাদী হয়ে গিয়াস উদ্দিনকে প্রধান আসামী করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই গিয়াস উদ্দিন ও অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিনকে বুধবার রাতে কুমিল্লা শহরের মুরাদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা শিকার করে কুমিল্লা টাইমস কে বলেন, এ ঘটনায় অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

আরও পড়ুন