ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে ‘কৃষক হত্যা’ দিবস পালিত

অনলাইন সংস্করণ
১৫ মার্চ ২০২৩, ৯:২৮ পূর্বাহ্ণ ৫৬ বার পঠিত
মুরাদনগরে ‘কৃষক হত্যা’ দিবস পালিত
  • নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
‘১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচার গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করা হয়। এর পর থেকে বাংলাদেশ কৃষক লীগ প্রতি বছর দিনটিকে কৃষক ‘হত্যা দিবস’ হিসাবে পালন করে আসছে। এ উপলক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে আলোচনা সভা, দোয়া ও শোক র‌্যালির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা সদরের কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ে বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সবুজের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকার। এসময় মুরাদনগর উপজেলা কৃষকলীগের সহ—সভাপতি মোঃ হাসান মিয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাকিরসহ কৃষকলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া শেষে একটি শোক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন